ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে দেড় কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে বিথু কুমার মালি ওরফে বিথু মালি গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুর ১২টার দিকে জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের নেতৃত্বে ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে মধ্য হিন্দুপাড়া পল্লীতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় এক কেজি ছয়’শ পঁচাশি গ্রাম গাঁজা, একটি মোবাইল সেট, দুটি সীমকার্ড ও একটি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে র‌্যাব গাজাঁসহ তাকে ধামইরহাট থানায় সোর্পদ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক জানান, বিথু মালি র্দীঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। মাদক কেনাবেচায় সে এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে হয়। এর আগে কয়েকবার সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে হাজত বাসও করেছিল বলে বিথু র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এদিকে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মুমিন জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী বিথু মালিকে থানায় সোর্পদ করে র‌্যাব তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বিকেলেই জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102