ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্ষুব্ধ হয়ে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দিল প্রেমিকা, প্রেমিকা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

দীর্ঘদিন প্রেম করার পরও অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক প্রেমিকা। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ‍ওই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ষাইট কাঁকড়া গ্রামের আবু বক্করের ছেলে জিহানের (২৭) সঙ্গে বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে ও তারই ফুফাতো বোন রীনার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি জিহান রীনাকে বিয়ে না করে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করে। এতে ভীষণ ক্ষুব্ধ হয় রীনা।

শুক্রবার রাতে রীনা তার সাবেক প্রেমিক ও মামাতো ভাই জিহানকে নিজ বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে তার সঙ্গে মেলামেশা করতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রীনাকে আটক করে। এ সময় রীনা অচেতন হয়ে পড়ে।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102