ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় দ্বিতীয় দফায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

দ্বিতীয় দফায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন নেত্রকোনার কৃষকরা। বৃহস্পতিবার রাতে নেত্রকোনার ওপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস। এসময় জেলার বিভিন্ন উপজেলার বেশকিছু গ্রামে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলার কলমাকান্দা উপজেলা, বারহাট্টা ও মোহনগঞ্জের বেশ কয়েকটি গ্রামে এই শিলাবৃষ্টি হয়েছে। কৃষকরা বলছেন তাদের অনেক ক্ষতি হয়েছে। এমনও আছে কৃষকের আবাদকৃত পুরো জমিই শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।

কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউপির বড় পারুয়া গ্রামের খাইরুল ইসলাম বিজয় জানান, ঝড়ো বাতাসের মধ্যে হঠাৎ কিছুক্ষণের শিলাবৃষ্টিতে মাটি সাদা হয়ে গেছে। ধানের জমিতে পড়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

কলমাকান্দার পোগলা ইউপির পোগলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, তার এক একর জমির পুরোটাই নষ্ট হয়ে গেছে।

নেত্রকোনা কৃষি অধিদফতরের উপ পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছে। জেলার কলমাকান্দার পোগলা ইউনিয়ন, বারহাট্টার চিরাম ও মোহনগঞ্জের সদর এই তিনটি ইউপির খবর পেয়েছি। বিকাল নাগাদ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102