ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় বিয়ের প্রলোভনে চার সন্তানের জননীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে চার সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা করেছেন ধর্ষণের শিকার গৃহবধূ।

আটক শ্রী গোবিন্দ নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামের মৃত মনার ছেলে। এর আগে, বুধবার রাতে একই ইউনিয়নের বাইশল্লা গ্রামে ওই গৃহবধূকে ধর্ষণ করেন তিনি।

মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিত গোবিন্দ। এতে পাত্তা না দেয়ায় বুধবার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাইশল্লা গ্রামের জয় রামের বাড়িতে ডেকে নিয়ে যায় সে। সেখানে বিয়ে না করে জোরপূর্বক ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে ধর্ষক গোবিন্দকে আটক করে। পরে ইউনিয়নের চেয়ারম্যানের পরামর্শে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম জানান, স্থানীয়রা ধর্ষক গোবিন্দকে আটক করে প্রথমে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করার পরামর্শ দেন তিনি।

নিয়ামতপুর থানার ওসি হুমায়য়ু কবির জানান, ধর্ষণের শিকার গৃহবধূ মামলা করেছেন। ওই মামলায় শ্রী গোবিন্দকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102