ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজার সৈকতে ফের ভেসে এল মৃত তিমি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

কক্সবাজার; কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও একটি মৃত তিমি ভেসে এসেছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতে এ তিমিটি ভেসে আসে। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আরও একটি মৃত তিমি হিমছড়ি সমুদ্রসৈকতে ভেসে এসেছিল।

তিমিটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছে। মৃত তিমি মাছটিকে তারা তাদের মুঠোফোনেও ধারণ করছেন।

কক্সবাজার সমুদ্র সম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান বলেন, দুটি কারণে তিমি মাছ মারা যায়। প্রথমত, বয়সকাল পার হলে তিমি মারা যেতে পারে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সময় আঘাতের কারণে তিমিটি মারা যেতে পারে। তিমিটির ওজন আনুমানিক ২০ টনের মতো হবে।

বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন বলেন, এর আগে ১৯৯৬ ও ২০০৮ সালে আরও ২টি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। এসব তিমি সমুদ্রে জলযান চলাচলের সময় আঘাতের কারণেও মারা যেতে পারে, যা খতিয়ে দেখা উচিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102