ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ফেসবুকে নারী চিকিৎসকের নগ্ন ও অশ্লীল ছবি: ফেঁসে গেলেন দুই যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৩ বার পঠিত

বগুড়ার শেরপুর উপজেলায় ফেসবুকে নারী চিকিৎসককে উত্ত্যক্তের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) রাতে শেরপুর শহরের হাসপাতাল রোডস্থ মডার্ন ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রাশেদ আহম্মেদ (২৪) শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের আবু হানিফের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ৭ মার্চ শহরের হাসপাতাল রোড এলাকার ওই নারী চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠায় অভিযুক্ত রাশেদ। তারপর থেকে প্রতিনিয়তই অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠাতে থাকেন। এই ধরনের কর্মকাণ্ড না করতে তাকে বলা হয়। কিন্তু তিনি উত্ত্যক্তের মাত্রা আরও বাড়িয়ে দেন। গত ৪ দিন থেকে ম্যাসেঞ্জারে নগ্ন ও অশ্লীল ছবি পাঠানো শুরু করেন রাশেদ। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক মামলা দায়ের করেন।

এই বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আসামিকে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102