ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে পুলিশ স্টেশনে হামলা, ১৪ পুলিশ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কমপক্ষে ১৪ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরের দিকে দেশটির জাতিগত বাহিনীর একটি জোট অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে জান্তা সরকারের অভিযানের বিরোধিতা করে এই হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যম জানিয়েছে, শান রাজ্যের নাউংমন পুলিশ স্টেশনে ভোরবেলা একটি জোটের যোদ্ধারা আক্রমণ করে। যার মধ্যে আরাকান আর্মি, তাং জাতীয় মুক্তি সেনা এবং মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনা রয়েছে।

স্থানীয় শান নিউজ জানিয়েছে, কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, শ্বে ফি মায়া সংবাদে নিহতদের সংখ্যা ১৪ জন উল্লেখ করা হয়েছে। তবে জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের জের ধরে সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৬শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সহিংসতা বাড়ার সাথে সাথে প্রায় এক ডজন সশস্ত্র গোষ্ঠী জান্তাকে অবৈধ বলে নিন্দা করেছে এবং প্রতিবাদকারীদের সাথে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102