ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে আগত ভুটানের প্রধানমন্ত্রীর ২ সফরসঙ্গী করোনা আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

গত মাসে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসা একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানী থিম্পুতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে এই প্রথম ভুটানের কোনো সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন।

ভুটানের জাতীয় দৈনিক কুয়েনসেল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়- ওই রিপোর্টার বাংলাদেশ থেকে ভুটানে ফিরলে ৫ই এপ্রিল তাকে রুটিন টেস্ট করানো হয়। তখন তার করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। যদিও তার নাম উল্লেখ করা হয়নি। ওইদিনের পরীক্ষায় বাংলাদেশ সফরে যাওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তাও করোনা পজেটিভ হয়েছেন।

পত্রিকাটি জানিয়েছে তাদের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল এবং তাদের বাংলাদেশ সফর করে এসে করোনা পজেটিভ অন্যদের সঙ্গে আইসোলেশনে রাখা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ভুটানের মিডিয়া টিমকে ঢাকাস্থ ভুটান দূতাবাসের গেস্টহাউসে রাখা হয়েছিল। সেখানকার একজন রাঁধুনি সম্প্রতি করোনাক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন।

ওই রাঁধুনির মাধ্যমে অন্যরা সংক্রমিত হতে পারেন। এছাড়া মার্চের ২৪ তারিখ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা ছিল। সেখান থেকে বা ঢাকা বিমানবন্দর থেকেও সংক্রমণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানিয়েছে, করোনা মহামারির জন্য বিধিনিষেধ থাকায় তারা কেউই ঢাকার বাইরে অন্য কোথাও যাননি। তাছাড়া সেখানে (বাংলাদেশে) করোনার সংক্রমণ বেশি থাকায় আশেপাশে ঘোরাটাও ছিল ঝুঁকিপূর্ণ। ১৩ সদস্যের দলটি ভুটান ফিরে আসলে মার্চের ৩১ তারিখ করা প্রথম রুটিন টেস্টে তারা কেউই অবশ্য পজেটিভ ছিলেন না।

এদিকে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে যাওয়া ২২ সদস্যের একটি সাংস্কৃতিক দলের ১৫ জন ইতিমধ্যে করোনা পজেটিভ হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102