ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙামাটিতে লাখ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

রাঙামাটি শহরে লাখ টাকার টিসিবি পণ্য উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। শনিবার সকালে শহরের স্টেডিয়াম এলাকায় অন্ধকারাচ্ছন্ন এলাকায় স্টেডিয়ামের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় সয়াবিন তেল, ডাল, চিনি, ছোলা ও পেয়াজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

সরকারিভাবে বরাদ্দকৃত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য নির্জন স্থানে কে-বা কারা মজুদ করে রেখেছিলো তাদের খুঁেজ বের করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

কোতোয়ালি থানা পুলিশ সকাল ১০টার সময় ঘটনাস্থলে গিয়ে টিসিবি পণ্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় দুইশো বোতল দুই লিটার সয়াবিন তেল, ৬ বস্তা ডাল, ৫ বস্তা চিনি, ২ বস্তা ছোলা ও ৪ বস্তা পিয়াজ ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানিয়েছেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পণ্যগুলো উদ্ধার করেছি। তদন্ত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, রাঙামাটি শহরে টিসিবি পণ্য বিক্রয়কারি ডিলার জিল্লুল মজুমদার জানিয়েছেন, শনিবার সকালে আমি টিসিবি’র পণ্য উদ্ধারের খবরটি পাই। সাথে সাথে আমি গোডাউনে গিয়ে দেখি গেইটের তালা ভাঙ্গা। তিনি জানান, তার গুদাম থেকে উক্ত পণ্যগুলো কে-বা কারা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেছেন এবং ওসিকে নিয়ে ঘটনাস্থলে গেছেন বলেও জানান।

জিল্লুল মজুমদার জানান, গত বৃহস্পতিবার তিনি প্রায় আড়াই লাখ টাকার পণ্য চট্টগ্রাম টিসিবি কেন্দ্র থকে ক্রয় করে রাঙামাটিতে এনেছিলেন। আজ শনিবার সেগুলো রাঙামাটি শহরে বিক্রি করার কথা ছিলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102