ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সের নতুন বিল নিয়ে সামাজিক মাধ্যমে মুসলিমদের প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিনেটে পাশ হওয়া একটি বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন মুসলিমরা। বিল অনুযায়ী, ফ্রান্সে ১৮ বছরের কম বয়স্ক কেউ প্রকাশ্যে হিজাব পরতে পারবে না। এর প্রতিবাদ জানিয়ে অনেক রক্ষণশীল মুসলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#হ্যান্ডসঅবমাইহিজাব’ লিখে প্রতিবাদ জানাচ্ছেন। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হয়, সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের তোলা এই বিলের অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে সিনেট। তবে এখনো এটি আইনে পরিণত হওয়া বাকি। সেই প্রক্রিয়া চলছে। এই বিল আইন হয়ে গেলে ১৮ বছরের কম বয়সী ফরাসি কিশোরীদের জনসম্মুখে হিজাব পরা নিষিদ্ধ করা হবে। এই বিলের মাধ্যমে ফ্রান্সে বিচ্ছিন্নতাবাদ দূর করা হবে বলে জানানো হয়েছে।
ধর্মনিরপেক্ষতার পক্ষে ফ্রান্সের লড়াই বিশ্বজুড়ে অনুকরণীয়। সেটি টিকিয়ে রাখতেই নতুন এই বিল।
তবে এই বিলের বিরোধিতা করছেন রক্ষণশীল মুসলিমরা। তারা এই বিলকে ‘ইসলামবিরোধী’ বলে আখ্যায়িত করছেন। এর মাধ্যমে মুসলিমদের একপেশে করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন তারা। মুসলিমদের কেউ কেউ লিখেছেন, ফ্রান্সে ১৫ বছর বয়সীদের যৌনতায় সম্মতি আছে। আর ১৮ বছরের কম বয়সীদের হিজাব পরার অনুমতি নেই। এটি ইসলামবিরোধী আইন। নাজওয়া জেবিয়ান নামে একজন লিখেছেন, কাউকে হিজাব পরানো যেমন অন্যায়, তেমনি কাউকে হিজাব খুলতে বাধ্য করাও অন্যায়। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102