ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদি আরবে শত্রুকে সহযোগিতার অভিযোগে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাষ্ট্রদ্রোহের অপরাধে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তাদের বিরুদ্ধে শত্রুকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছিল। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এই তিন সেনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বিশেষায়িত আদালতের মাধ্যমে। নিরপেক্ষ বিচারের মাধ্যমে তারা দোষী প্রমাণিত হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, ওই তিন সেনা সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়েই কাজ করতেন। তবে তারা শত্রুদের কীভাবে সাহায্য করেছে তা কোথাও জানানো হয়নি। শত্রুরাষ্ট্র বলতে কাকে বুঝানো হয়েছে তাও স্পষ্ট নয়।

তারমধ্যেই শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিশ্বজুড়ে সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বেশ আলোচিত। দেশটিতে নারীর ওপর যে নিপীড়ন চলে তার ব্যাপক সমালোচনা রয়েছে। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশটির ভাবমূর্তি আরো খারাপ হয়ে যায়। দেশটিতে ব্যাপক হারে মৃত্যুদণ্ডও দেয়া হয়।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সৌদি আরবে মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়ে আসছে। একইসঙ্গে বন্দীদের ওপর কঠিন নির্যাতনেরও প্রমাণ রয়েছে দেশটির বিরুদ্ধে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102