ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবির আইবিএর বিবিএতে ভর্তির আবেদন শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ২৯তম ব্যাচে ভর্তি পরীক্ষার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। গত ৯ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ মে ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা:

১. ২০১৫-২০১৮ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ জন্য এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ পয়েন্ট থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ৩.৫ পয়েন্ট থাকতে হবে। ২. ২০১৫-২০১৮ সালের মধ্যে আইজিসিএসই বা ‘ও’ লেভেল এবং আইএএল বা জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উভয় পরীক্ষায় ৭ বিষয়ের মধ্যে কমপক্ষে ৪ বিষয়ে ‘বি’ গ্রেড এবং কমপক্ষে ৩ বিষয়ে ‘সি’ গ্রেড থাকতে হবে। তবে কোনো বিষয়ে ‘ডি’ গ্রেড গ্রহণযোগ্য নয়। ৩. কোনো শিক্ষার্থী যদি ২০১৯ বা তার আগে ঢাবি বা আইবিএর কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তবে সে এ বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা ইনস্টিটিউশনের ওয়েবসাইট http://www.iba-du.edu অথবা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://admission.eis.du.ac.bd প্রবেশ করে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার সময় ও তারিখ:

ভর্তি পরীক্ষা ৪ জুন (শুক্রবার), ২০২১ তারিখ বেলা ১০টা থেকে ১২ পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102