ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সমালোচনা অপরাধ নয়’ : ওয়াশিংটন পোস্টে কিশোরকে নিয়ে বিজ্ঞাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নিয়ে এক পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট।

ওয়াংশিটন পোস্ট এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) যৌথভাবে এই বিজ্ঞাপন প্রকাশ করে। এতে কিশোরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার করতেও বলা হয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়, সমালোচনা করা, মতামত দেয়া বা কার্টুন আঁকা অপরাধ নয়। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ‘মিথ্যা ও আপত্তিকর’ তথ্য প্রকাশের অভিযোগে অভিযুক্ত। বাংলাদেশ সরকারের উচিত এই অভিযোগ প্রত্যাহার করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা।

ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা একটি মামলায় গত বছরের ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়। একই মামলার আসামি লেখক মুশতাক আহমেদ কারাবন্দী মারা যান। ১০ মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পান কিশোর। গত ৪ঠা মার্চ মুক্তির পর তিনি অভিযোগ করেন, আটকের পর তার ওপর নির্যাতন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102