ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাশুড়িকে আটকে রেখে জামাইয়ের ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ময়মনসিংহ শহরে শাশুড়িকে একমাস বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত সাহাব উদ্দিন ময়মনসিংহ নগরের তাজমহল এলাকার বিহারী ক্যাম্পের মৃত আদালত মিয়ার ছেলে।

ভুক্তভোগী ওই নারী বলেন, প্রায় মাসখানেক আগে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে আসি। বেড়াতে আসার কয়েকদিন পর রাতে হঠাৎ করে মেয়ের জামাই আমার মেয়েকে মেরে ফেলার ও তালাক দেয়ার হুমকি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ভয়ে আমি কাউকে কিছু না বলে নিজের বাড়িতে ফিরে যেতে চাইলে আবারও মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে প্রায় একমাস আমাকে আটকে রেখে ধর্ষণ করে আসছে। অবশেষে বাধ্য হয়ে সবাইকে বিষয়টি খুলে বলেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী ওই নারীর মেয়ে বলেন, ১০ বছর আগে শাহাব উদ্দিনের সঙ্গে আমার বিয়ে হয়। সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মায়ের কাছ থেকে টাকা আনার জন্য নির্যাতন করতেন। মা অন্যের বাসায় কাজ করে টাকা দিতেন। প্রায় এক মাস আগে মা আমার বাড়িতে বেড়াতে আসেন। কয়েকদিন পর মা চলে যেতে চাইলেও আমার স্বামী যেতে দেননি।

এই ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102