ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি, আনসার সদস্যকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজশাহী মহানগরীর হেতমখাঁ বিদ্যুৎ অফিসের সামনে বন্ধুদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজানুর রহমান নামের এক আনসার সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমানের বাড়ী নগরীর হেতমখাঁ সবজিপাড়া এলাকায়। মিজানুর টাঙ্গাইলের সখিপুরে আনসার বাহিনীর খেলোয়াড় ছিলেন।

এ হত্যাকাণ্ডের জন্য মাধব নামে এক ব্যক্তিকে দায়ী করছেন স্থানীয়রা। মাধবের বাড়ি হেতেমখাঁ এলাকায়। তিনি মিজানেরই বন্ধু ছিলেন। এলাকায় সুদ আর মাদকের ব্যবসা করেন মাধব। মিজানুর রহমান হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ছুটিতে মিজানুর রহমান রাজশাহীতে এসেছিলেন। সন্ধ্যায় বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় বন্ধুদের সাথে মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন হেতমখাঁ এলাকার মাধব নামের এক ব্যক্তি এসে ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মাধব পলাতক রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, মিজানুরের মরদেহের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102