ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবি নামাজের অনুমোদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবি নামাজ আদায়ের অনুমোদন দিয়েছে ফিলিস্তিন সরকার। তবে করোনা সংক্রমণরোধে ইফতারের আয়োজন করে জমায়েত করা যাবে না। গতকাল শনিবার এ কথা জানিয়েছেন ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্যবিধি মেনে রমজানে মসজিদের মধ্যে তারাবি ও জুমার নামাজ আদায় করা যাবে। এ ছাড়া ইহুদি ও খ্রিস্টানরাও স্বাস্থ্যবিধি মেনে নিজেদের উপসনাস্থলে ধর্ম পালন করতে পারবে।

মুলহিম আরো জানান, তবে করোনা সংক্রমণরোধে জন্ম, বিয়ে, মৃত্যু, ইফতার ও সাহরিসহ কোনো ধরনের আনুষ্ঠান করা যাবে না।

ফিলিস্তিনের এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৮৯৭ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৩১ হাজার ২৮৮জন। আর মারা গিয়েছেন দুই হাজার ৮৩৮ জন।

সূত্র : আনাদোলু এজেন্সি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102