ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আবদুর রাজ্জাক (৬৫)। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি।

অন্যজন সুবোধ কুমার তালুকদার (৪৫)। তার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগরানবাজারে। রবিবার ভোরে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৮ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে অধ্যাপক আবদুর রাজ্জাক এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনদিন আগে তাকে আইসিইউতে দেওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন।
রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অলীউল আলম জানান, অধ্যাপক আবদুর রাজ্জাক ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি অবসর নেন। অবসরগ্রহণের আগে তিনি উপাধ্যক্ষ ছিলেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।

তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ। তবে তিনি সপরিবারে নগরীর বিনোদপুর এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102