ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানে ১০ দিনের লকডাউনের ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের প্রকোপ সামলাতে ইরানের অধিকাংশ অঞ্চলজুড়ে ১০ দিনের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

শনিবার থেকে দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৩টিতে এই লকডাউন শুরু হয়েছে বলে এক প্রতিবেদন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী বুধবার থেকে দেশটিতে শুরু হতে যাওয়া রমজানকে কেন্দ্র করে যেকোন জমায়েতসহ স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, থিয়েটার এবং খেলাধুলার স্থান খোলা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত সপ্তাহে ইরানে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা গড়ে প্রায় বিশ হাজার করে বৃদ্ধি পাওয়ায় দেশটির মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে ৬৪ হাজারের বেশি মারা গেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

চতুর্থ ঢেউয়ের জন্য ইরাক হয়ে প্রবেশ করা করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরনকে দোষারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিরেজা রাইসি জানান, যুক্তরাজ্যের ধরনটি এই মুহুর্তে ২৫৭টি শহরে ছড়িয়ে পড়েছে। এই শহরগুলোতে এখন ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। দেশটির টিকা কর্মসূচীও ধীরগতিতে আগাচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।

ইরানের ২০ লাখ স্পুটনিক ভি টিকার অর্ডারে রাশিয়া পাঠিয়েছে মাত্র চার লাখ ডোজ। অপরদিকে অ্যাস্ট্রজেনেকার ৪২ লাখ টিকার ডোজের অপেক্ষায় আছে তেহরান।

অবশ্য দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে বৈশ্বিক কর্মসূচি কোভ্যাক্সে আওতায় পাঁচ লাখ সিনোফার্ম ভ্যাকসিনের মধ্যে ইতোমধ্যে আড়াই লাখের সরবরাহ পেয়েছে তেহরান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102