কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদ্রাসার আবাসিক ছাত্রকে যৌন নির্যাতন মামলার আসামি বড়খারচর আদর্শ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত নেতা মুফতি ইয়াকুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ এপ্রিল) জেলার তাড়াইল উপজেলার সেকান্দর নগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ দিবাগত রাত দুইটার দিকে মুফতি ইয়াকুব আলী তার মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়া আবাসিক ছাত্রকে নিজের শোয়ার রুমে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনা কাউকে না বলতে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করান এ হেফাজত নেতা।
গত ৬ এপ্রিল একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে বাড়িতে যায় শিশুটি। পরদিন তাকে মাদ্রাসায় যাওয়ার কথা বললে কান্নাকাটি করতে থাকে শিশুটি। পরে বাবা-মায়ের কাছে সে ঘটনার কথা খুলে বলে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ৮ এপ্রিল কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এরপর থেকে পালিয়ে যান, মুফতি ইয়াকুব আলী।