ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থানায় অভিযোগ দেয়ায় হামলা, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

বগুড়ার শেরপুর থানায় অভিযোগ দেয়ায় বাদী ও তার স্বজনদের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার শরীফ সুঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার শরীফ সুঘাট গ্রামের মাজেদুর রহমানের ছেলে কামাল পাশা (৩৫), তার ভাই আলম হোসেন (৩৬) ও সাগর হোসেন (২৫), স্ত্রী লতা বেগম (২৭) এবং রাজু আহম্মেদ (২৭)। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চাশ শতক জমির মালিকানা নিয়ে উপজেলার শরীফ সুঘাট গ্রামের রাজু আহম্মেদের সঙ্গে একই গ্রামের মানিক তালুকদারের বিরোধ চলছিল। গত বুধবার (৮ এপ্রিল) বুধবার জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজু আহম্মেদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

এতে ক্ষিপ্ত হন প্রতিপক্ষ মানিক তালুকদার। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই মানিক তালুকদার তার লোকজন নিয়ে রাজু আহম্মেদ ও তার পরিবারের ওপর হামলা চালায়। একই সঙ্গে তাদের বেধড়ক মারধর করে বসতবাড়ির একটি ঘরে আটকে রাখেন। পরে পুলিশ অবরুদ্ধ অবস্থা থেকে তাদের উদ্ধার এবং আহতদের হাসপাতালে ভর্তি পাঠান।

এ বিষয় মানিক তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ঘটনার পর থেকে মোবাইল বন্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102