ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত খালেদার বাসার ৯ সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় ৯ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

আজ রোববার (১১ই এপ্রিল) বিকেলে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, খালেদা জিয়া বাসাতেই চিকিৎসা নেবেন।

এর আগে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়৷

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে, আইসিডিডিআর,বিতে করা নমুনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত তার কোনো শারীরিক উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, ব্যক্তিগত চিকিৎসকরা ইতোমধ্যে তার চিকিৎসা শুরু করেছেন বলেও জানান মির্জা ফখরুল৷

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, আইসিডিডিআর,বিতে গতকাল শনিবার (১০ই এপ্রিল) খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টটি আজ স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে যেখানে দেখা গেছে তিনি করোনা পজিটিভ।

৭৫ বছর বয়সী বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলা দন্ডিত হয়ে তিন বছর আগে কারাগারে যান। করোনা মহামারি শুরু হলে পরিবারের আবেদনের পর মানবিক দিক বিবেবচনায় শর্তসাপেক্ষে গেলো বছরের ২৫শে মার্চ সাময়িক মক্তি পান তিনি। সে থেকে গুলশানের ফিরোজায় ভাড়া বাসাতেই আছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102