চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়ায় হেলে পড়া ৫ তলা ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। বিকালে ভবনটি অপসারণের কাজ শুরু হয়।
যা শেষ হতে লাগবে কয়েকদিন। পরিদর্শনে গিয়ে ভবনটি ভাঙার সময় যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্কতার নির্দেশ দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতরাতে হেলে পড়ে ভবনটি। এসময় সরিয়ে নেয়া হয় ভবন ও আশেপাশের ৪০টি পরিবার। সিডিএ বলছে, ভবনটিতে নির্মাণ ত্রুটি রয়েছে।
স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে ভবনটির নিচতলায় খুঁটি তৈরির ফলে এটি হেলে পড়ে। কয়েকবছর আগে ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও মেরামত করা হয়নি বলেও জানান স্থানীয়রা।