ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আবারো দুই নম্বরে ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আবারো দুই নম্বরে উঠে এসেছে ভারত। তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল পর্যন্ত তালিকার দ্বিতীয় স্থানে ছিল ব্রাজিল।

কিন্তু গতকাল ভারতে এক লাখ ৬৯ হাজার ৯১৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের পর তালিকায় পরিবর্তন এসেছে। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন এবং মারা গেছে এক লাখ ৭০ হাজার দু’শ ৯ জন।

অন্যদিকে তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার পাঁচশ ৪৩ জন এবং মারা গেছে তিন লাখ ৫৩ হাজার দু’শ ৯৩ জন।

এই তালিকায় সবার উপরে অবস্থান করা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৯ লাখ ১৮ হাজার পাঁচশ ৯১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার আটশ ২৯ জন ।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ২১ লাখ ৫৩ হাজার ৭১৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১২ লাখ এক হাজার চারশ ৫৭ জন।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রবিবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৭০ হাজার একশ ৯৫ জন।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার, টাইমস অব ইন্ডিয়া

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102