ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ভেঙে যাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, যাচ্ছেন না কেউ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

বগুড়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ শেষ হয়েছে দু’বছর আগে।

জেলার সারিয়াকান্দি উপজেলার ১০টি চরে প্রকল্পের অধিকাংশ ঘরই পড়ে আছে ভাঙাচোরা অবস্থায়। ঘরগুলোর মালিকানার দলিল হস্তান্তর না করায় কোনো মানুষই বসবাস করছে না সেখানে।
জনপ্রতিনিধিরা বলছেন, এতে সরকারের মহৎ উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। তবে উপজেলা প্রশাসন বলছে, মালিকানা দেওয়ার চেষ্টা চলছে।

সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের মাঝবাড়ী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পাঁচ পরিবারের একজন গৃহহীন নূরুজ্জামান মণ্ডল। ষাট পরিবারের আশ্রয়ণের মধ্যে নিজের নামে ঘর বরাদ্দ হয়নি তারপরও আশ্রয় নিয়েছেন এখানে। ঘর প্রাপ্তিতে যাদের নামে তালিকা হয়েছে তারা কেউ থাকেন না ভাঙাচোরা এসব ঘরে।
আরেকটি চর দুর্গম শংকরপুর আশ্রয়ণে সত্তর পরিবারের মধ্যে বসবাস করছে মাত্র চারটি পরিবার। দীর্ঘদিনেও মালিকানা না পাওয়া, ঝড়ে ঘরের চালা উড়ে যাওয়ায় এসব ঘর নিয়ে আগ্রহ নেই কারো। দুর্গম চর হওয়ায় প্রকল্পের ঘরগুলো এখন অনেকটাই পরিত্যক্ত।

জনপ্রতিনিধিরা বলছেন, দীর্ঘ সময়েও ঘরগুলোর মালিকানার দলিল না দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়া ঘরগুলো মেরামত না করায় সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যাচ্ছে।

বগুড়া সারিয়াকান্দি কান্দিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী বলেন, ‘আমরা কাগজপত্র ভূমি অফিসে দিয়েছি। ওনারা প্রোসেস করছে, কাজ শেষে হলে দ্রুত সবাই পেয়ে যাবে।’
সঠিক সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন না করতে পারার কারণ হিসেবে স্থানীয় প্রশাসন বলছে, প্রাকৃতিক দুর্যোগসহ ঘর প্রাপ্তির তালিকাধারীদের খুঁজে না পাওয়া।

বগুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, মানুষগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ার কারণে তাদেরকে আর ট্রেস করতে পারিনি। এ কারণে সঠিক সময়ে কবুলিয়াত সম্পন্ন করা যায়নি।

২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নির্মিত সারিয়াকান্দি উপজেলার বোহাইল, কাজলা, কুর্ণিবাড়ী, চালুয়াবাড়ী, চন্দনবাইসা ইউনিয়নে ১০টি আশ্রয়ণ প্রকল্পে ৮২০টি পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়। এসব ঘরে বসবাস করছে মাত্র শ’খানেক পরিবার। প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102