ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে ভিডিও দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করল ভাড়াটিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গাজীপুরে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন কুমার ঘোষ (৩০) দিনাজপুরের বিরগঞ্জ থানার বাসিন্দা।

ভুক্তভোগী ওই নারী জানান, স্বামী তিন সন্তান রেখে প্রায় দুই বছর আগে মারা গেছেন। স্বামীর রেখে যাওয়া বাড়ি ভাড়া ও ব্যবসার আয়ে তাদের সংসার চলে। ২৮ জানুয়ারি তার বাসার তৃতীয় তলার ভাড়াটিয়া নয়ন ভাড়া দেয়ার কথা বলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করেন। পরবর্তীতে মেয়েদের এসিড দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি ও ভিডিওটি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেননি।

ভুক্তভোগী নারী আরও জানান, পরে এক সময় নয়ন তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। বাধ্য হয়ে স্বামীর রেখে যাওয়া ট্রাক দুটি বিক্রি করে ২০ লাখ টাকা নয়নের হাতে তুলে দেন। বেশ কিছুদিন পর নয়ন বাড়ি বিক্রি করে তাকে ৫০ লাখ টাকা দিতে বলেন। গত ৯ এপ্রিল মধ্যরাতে আবারও ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি বাসন থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, রোববার (১১ এপ্রিল) বিকেলে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102