ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসারের বিচারকাজ চলার মধ্যেই রোববার (১১ এপ্রিল) পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন।

পুলিশ জানায়, ট্রাফিক স্টপের কাছে দন্তে রাইট নামে ২০ বছর বয়সী ওই যুবককে গাড়ি চালানো অবস্থায় জোরপূর্বক আটক করে নিয়ে যেতে চেয়েছিলেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে গাড়িতে থাকা এক নারীও আহত হন বলে জানা গেছে।

এ ঘটনার পরপরই প্রতিবাদের ঝড় ওঠে মিনিয়াপোলিসে। ঘটনার বিচার দাবি করে শহরের ব্রুকলিন স্কয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কারফিউ জারি করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102