ads
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে কলহের জের ধরে তিন শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে এক নারী।

সন্তানদের হত্যার পর পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার লসঅ্যাঞ্জেলেস শহর থেকে ২০০ মাইল দূরের তুলারে পল্লী এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ নিহত শিশুদের বাবা এরিক ডেনটনকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত তিন শিশু জোয়ানা, টেরি ও সেইরার বয়স যথাক্রমে ৩ বছর, ২ বছর ও ৬ মাস।

তাদের মধ্যে দুজন কন্যা ও একজন ছেলেশিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। রক্তাক্ত অবস্থায় তিনটি শিশুকে তিনি পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানান।

স্থানীয় পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102