ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেনাবাহিনীর আয়োজনে আর্মি চিফ’স কনক্লেভ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আর্মি চিফ’স কনক্লেভ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে জাতিসংঘের ফোর্স কামান্ডার এবং বিভিন্ন দেশের সেনাপ্রধানগণ অংশ নেন।

রোববার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় রাখতেই বহুজাতিক সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনা এর অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আলোচনার মূল বিষয় ছিলো ফিউচার ট্রেন্ড অব গ্লোবাল কনফ্লিক্ট রোল অফ ইউএন পেসকিপারস্। ভবিষতে বিশ্বে বিভিন্ন সংঘর্ষ মোকাবেলায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয় সেমিনারে।

আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান, ডেপুটি চীফ অপারেশন, ভুটান সেনাপ্রধান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও মধ্য আফ্রিকার ফোর্স কমান্ডারগণ।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন, অরাষ্ট্রীয় শক্তির উত্থান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, রাজনৈতিক সংকট এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত অবস্থানের কারণে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন ক্রমশই চ্যালেঞ্জিং এবং জটিল হয়ে পড়ছে।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শান্তি রক্ষীদের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি-বেইজড ইনফর্মেশন শেয়ারিং, উন্নত প্রযুক্তির ব্যবহার, জাতিসংঘ সনদের পরিমার্জন এবং প্রাতিষ্ঠানিক অব কাঠামো তৈরির ওপর তিনি জোর দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বিমসটেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ, সিনিয়র মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ারস বাংলাদেশ, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102