ব্রিটেন ও ইউরোপে পবিত্র রোজা শুরু হচ্ছে ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে। আগামী কাল সোমবার প্রথম তারাবিহ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ব্রিটেন, ইউরোপ ও আমেরিকার মুসলিম কমিউনিটি রোজা শুরু করে থাকেন।
আজ মধ্যপ্রাচ্যের কোন দেশে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের অর্থাৎ মঙ্গলবার থেকে সৌদি আরবসহ ইউরোপ আমেরিকায় রোজা শুরু হবে।
এ খবর নিশ্চিত করেছেন লন্ডনের হেলাল কমিটি। লন্ডনের আলেম উলামাদের নিয়ে গঠিত হেলাল কমিটি রবিবার বিকালে এক ভার্চুয়াল সভার আয়োজন করে। এতে লন্ডনের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন অংশনেন। এসময় আলেম উলামাগন, সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেয়া নিশ্চিত সংবাদের ভিত্তিতে মঙ্গল থেকে ব্রিটেনে পবিত্র রামাদ্বান শুরুর ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন হাফিজ, মাওলানা আব্দুল জলিল, শায়খ মুফতি ইলিয়াস, শায়খ আব্দুল কাদির সালেহ, শায়খ আব্দুর রহমান মাদানী, শায়খ মওদুদ হাসান, শায়খ শাহিদুল্লাহ আযহারী, শায়খ নজরুল ইসলাম, মুফতি আশরাফুজ্জামান, মাওলানা মোর্কারাম আলী, মাওলানা মমিনুল ইসলাম ফারুকি, হাফিজ মাওলানা শাফিকুর রহমানসহ অনেকে।
প্রথম রোজার সেহরির শেষ সময় ৪টা ৩৬ মিনিটে আর ইফতার ৭ টা ৫৬ মিনিটে। এবার ব্রিটেনের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলা থাকায় অভিভাবকদের কিছুটা সমস্যায় পড়তে হবে।
এদিকে করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারনে পবিত্র রমজান মাসে সীমিত পরিসরে এবং অল্প সময়ের জন্য প্রতি ওযাক্তে খোলা থাকবে মসজিদ সমূহ। সীমিত পরিসরে পড়া হবে তারাবিহ নামাজ।
এদিকে দুর্দশাগ্রস্থ মুসল্লিদের বিশেষ ব্যবস্থায় ইফতার বিতরন করবে ইস্ট লন্ডন মসজিদ।