ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে যৌনপল্লীতে হিজড়াদের উপদ্রব, প্রতিবাদে সড়কে যৌনকর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

ফরিদপুরের রথখোলা যৌনপল্লিতে হিজড়াদের উপদ্রব বেড়েছে। এর প্রতিবাদে সড়কে নেমে মানববন্ধন করেছেন যৌনকর্মীরা। সােমবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনে কয়েকশ যৌনকর্মী অংশ নেন।

এ সময় তারা যৌনকর্মীদের সংগঠন জয় নারী কল্যাণ সংঘের নেত্রী আলেয়া বেগমের বিরুদ্ধে কয়েক লাখ টাকা আত্মসাৎসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌনকর্মীদের সংগঠনের নামে জয়নারী কল্যাণ সংঘের নেত্রী আলেয়া বেগম হিজড়াদের দিয়ে খদ্দের ও যৌনকর্মীদের হয়রানি করেন। এছাড়া তিনি যৌনকর্মীদের কাছ থেকে জােরপূর্বক চাঁদা তোলেন। কেউ চাঁদা না দিলে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

আলেয়া বেগম মানবপাচারের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন গ্রাম থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধরে এনে দেহ ব্যবসায় বাধ্য করেন বলেও অভিযোগ করেন যৌনকর্মীরা।

ববি, পারুলসহ কয়েকজন যৌনকর্মী বলেন, আমরা ১৬ বছর ধরে আলেয়া বেগমের কাছে আমাদের টাকা জমা রাখছি। কিন্তু বিপদে তিনি আমাদের সেই টাকা দেন না, উল্টো সব টাকা আত্মসাৎ করেন। আমরা আমাদের টাকা ফেরত চাই।

হাজী শরিয়তুল্লাহ বাজার ব্যবসায়ী নেতা ইলিয়াস শেখ বলেন, রথখোলা যৌনপল্লিকে হিজড়াদের আস্তানা বানিয়ে ফেলেছেন। তিনি হিজড়াদের দিয়েও এখানে এনে দেহ ব্যবসা করান। হিজড়ারা খদ্দের ধরতে বাজারের প্রবেশপথে দাড়িয়ে থাকে। তাদের অত্যাচারে আমরা স্ত্রী-সন্তান নিয়ে বাজারে যাতায়াত করতে পারি না।

অভিযুক্ত আলয়া বেগম বলেন, আমাদের সংগঠনের কার্যক্রম পাঁচ বছর বন্ধ ছিল, এখন আবার চালু করেছি। আমার কাছে যৌনকর্মীদের কােনো টাকা নেই। মহিলা অধিদফতর আমাদের সংগঠনের অডিট করে।

তিনি আরো বলেন, রিজিয়া ও ববি দুই বােন। তারা পারিবারিক বিরােধের কারণে সংগঠনের নামে এসব অভিযোগ করছে। রিজিয়ার ছেলে গােপালও হিজড়া। তার নাম এখন নিশি হিজড়া। তার বাড়িতে কয়কজন হিজড়া থাকে। তবে তারা কাউকে উৎপাত করে না। অন্যান্য অভিযােগ সঠিক নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102