ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্যারিসে হাসপাতালের বাইরে গোলাগুলি, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩৩ বছর বয়সী এক পুরুষ প্রাণ হারিয়েছেন। তার মাথায় বেশ কয়েকবার গুলি করা হয়েছে। এ ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ১২ এপ্রিল সিএনএন ও স্কাই নিউজ এ খবর প্রকাশ করেছে।

গুলিতে ৩৩ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। তিনি হাসপাতালের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত পুরুষের সাথে তার কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।

প্যারিসের হেনরি ডুনান্ট হাসপাতালের বাইরে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালটি করোনার টিকাদান কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। গুলি চালিয়ে হামলাকারী পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, তাদের ধারণা ইচ্ছে করেই গুলি চালিয়েছেন ওই হামলাকারী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102