ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা প্রতিরোধে টিকা তৈরির ঘোষণা ভেনিজুয়েলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনাভাইরাস প্রতিরোধে এবার টিকা উৎপাদন করবে ভেনিজুয়েলা। কিউবার আবিষ্কৃত ‘আবডালা’ নামের একটি টিকার উৎপাদনে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশটি। রোববার এক ঘোষণা এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি বলেন, প্রতি মাসে করোনার ২০ লাখ ডোজ কিউবান টিকা উৎপাদনের আশা করছে তার দেশ। এ ছাড়া প্রতিবেশী সমাজতান্ত্রিক দেশ কিউবার আবডালা টিকার তৃতীয় ধাপের পরীক্ষাতেও অংশ নেবে।

এ টিকা চূড়ান্তভাবে অনুমোদিত হলে এটি হবে সার্বিকভাবে ল্যাটিন আমেরিকায় তৈরি করোনার প্রথম টিকা। করোনা প্রতিরোধে টিকা তৈরিতে অগ্রগামী দেশগুলোর তালিকায় রয়েছে কিউবা। এখন পর্যন্ত চারটি টিকা বানিয়েছে বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রোর দেশ। টিকাগুলো এখন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে।

দ্বীপরাষ্ট্রটি ইতোমধ্যে তার স্বাস্থ্যকর্মীদের ওপর টিকাদান কর্মসূচি শুরু করেছে। তাদের ওপর দুটি টিকা ব্যবহার করা হচ্ছে, সেগুলো এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আছে। টিকা দুটির মধ্যে একটি হচ্ছে আবডালা। কিউবার এক লাখ ২৪ হাজার স্বাস্থ্যকর্মীকে এ টিকা দেওয়া হয়েছে।

পাশাপাশি ৪৮ হাজার স্বেচ্ছাসেবীর ওপর টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে চলছে। অনুমোদনের অপেক্ষায় থাকা আবডালা টিকাই পুরো লাতিন আমেরিকায় প্রথম বানানো এবং উৎপাদিত টিকা হতে যাচ্ছে।

এদিকে রাশিয়া থেকে আড়াই লাখ স্পুতনিক-ভি এবং চীন থেকে পাঁচ লাখ সিনোফার্মের টিকা পায় মাদুরো সরকার।

তবে ধীরগতিতে চলছে ভেনিজুয়েলার টিকাদান কর্মসূচি। মহামারি প্রতিরোধ কর্মসূচি ত্বরান্বিত করতে এবার সরাসরি উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রোববার এক টিভি ভাষণে মাদুরো বলেন, ‘টিকা উৎপাদনের জন্য আমাদের ল্যাবরেটরিগুলোর সঙ্গে আমরা চুক্তি করেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102