ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

“রোজা রেখেও টিকা নেয়া যাবে”

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স থেকে করোনা সংকট মোকাবিলায় ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসের মধ্যে এটি পাওয়ার আশার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। এদিকে ভারতে তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার তৈরি স্পুৎনিক ফাইভ অনুমোদন দেওয়া হয়েছে। এতে আরও গতিশীল হবে দেশটির টিকা কার্যক্রম; বাড়নো যাবে রফতানিও। আর রমজানে রোজা রেখে টিকা নিতে শারীরিক কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন গবেষকরা।

রমজান চলে আসায় রোজা থেকে টিকা নেওয়া যাবে কি-না? এমন প্রশ্নের সমাধান দিয়েছেন ইসলামি শিক্ষাবিদ ও যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ।

তারা জানিয়েছেন, রমজানের সময়ে রোজা থাকলেও মুসলমানদের টিকা নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে না। এতে রোজার কোনো ক্ষতি হবে না।

বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা জোট কোভ্যাক্স থেকে করোনা সংকট মোকাবিলায় মে মাসেই ৬ কোটি ৮০ লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার প্রকাশিত ‘বাংলাদেশ আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে বর্তমানে ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ চলছে। যা সেরাম ইনস্টিটিউট থেকে আনা হয়েছে।

এরই মধ্যে জানা গেছে, ভারত টিকা উৎপাদন আগের চেয়ে আরও বাড়াচ্ছে। এবার তারা অনুমোদন দিলো রাশিয়ার ভ্যাকসিন স্পুৎনিক ফাইভ। সেক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও স্থানীয়ভাবে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর স্পুৎনিক হলো করোনাভাইরাসের তৃতীয় টিকা যেটি ব্যবহারের অনুমোদন দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন।

ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের ‘ডা. রেড্ডিস ল্যাবরেটরিস’ রাশিয়ার স্পুৎনিক ফাইভ বাজারজাত করবে।

এই প্রতিষ্ঠান থেকেই এর আগে ভারতে ছোট আকারে স্পুৎনিক ফাইভ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল।

মস্কোর গামালিয়া ইনস্টিটিটিউট স্পুৎনিক ফাইভ টিকা আবিষ্কার করেছে। তাদের দাবি, এ টিকা কোভিড-১৯-এর বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে প্রায় ৯২ শতাংশ কার্যকর। বিশ্বের ৫০টির বেশি দেশ এ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102