বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
সন্ধ্যা সোয়া সাতটায় শেখ হাসিনা ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন।