জরুরী ব্যবহারের জন্য রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই। এ নিয়ে দেশটিতে ছাড়পত্র পেলো করোনার তৃতীয় টিকা।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত ১ লাখ ৬১ হাজার ৭শ ৩৬ জন। যেখানে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত ৫১ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৩৬ লাখের বেশি মানুষ। আর প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৭১ হাজার।
এদিকে করোনা চিকিৎসায় মুম্বাইয়ে নতুন ১৪ টি হাসপাতালকে বরাদ্দ দিয়েছে, রাজ্য প্রশাসন। সাথে ১৯ টি হাসপাতালকে ৮০ শতাংশ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বরাদ্দ রাখার নির্দেশ দেয়া হযেছে।