ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫১ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা পজেটিভ রোগীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। ওই ওয়ার্ডে এখনও চিকিৎসাধীন আছেন ১৬২ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১০জন। এই সময়ে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৮জন রোগী। গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডে ২ জন করোনা আক্রান্তসহ করোনা উপসর্গ নিয়ে ৮জন রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৬২ জন রোগী। কিন্তু করোনা ওয়ার্ডে শয্যা রয়েছে ১৫০টি। শয্যার চেয়ে রোগী বেশী হওয়ায় ওয়ার্ড ছাড়িয়ে বারান্দায় ছড়িয়ে পড়েছে করোনা ওয়ার্ডের রোগী।
গত বছরের ১৭ মার্চ শের-ই বাংলা মেডিকেলে নতুন করোনা ইউনিট চালুর পর এই প্রথম শয্যা সংখ্যার বেশী রেকর্ড সংখ্যক ১৬২ জন রোগী ভর্তি হলো সেখানে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, শয্যার চেয়ে রোগী সংখ্যা বেশী হওয়ায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের।

এদিকে গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ২৭.৫৬ ভাগ।

মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের প্রধান সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102