ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু, আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাজীপুর মহানগরের তারগাছ এলাকায় শাকিল নামে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের অপর সঙ্গীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত সাড়ে দশটার দিকে এই হত্যার ঘটনা ঘটে। এতে হাবিবুল্লাহ নামে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে গাছা থানা পুলিশ।

এ ব্যাপারে গাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত শাকিল কুনিয়া এলাকায় পিতা মাতার সাথে রুবেল মোল্লার ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। সে নবম শ্রেণির ছাত্র ছিল। তার পিতা-মাতা দুইজনই পোশাক শ্রমিক। নিহত শাকিলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায়। তার বাবার নাম এজাজুল হক।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102