ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

নরসিংদীর দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মেঘনায় ডুবে হানিফ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু (০২)।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার করিমপুরের চম্পকনগরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ওই শিশুকে উদ্ধারে কাজ করছেন ঢাকা থেকে আসা ডুবুরি দল, স্থানীয় ফায়ার সার্ভিস ও করিমপুর নৌ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

মৃত হানিফ মিয়া (৬০) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে। নিখোঁজ শিশুটির নাম নাহিদ মিয়া। সে নরসিংদী শহরের বানিয়াছিল এলাকার ফারুক মিয়ার ছেলে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

জানা যায়, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সলিমগঞ্জ থেকে ১২ যাত্রী নিয়ে একটি স্পিডবোট নরসিংদীর থানারঘাটের দিকে যাচ্ছিল। এ সময় নরসিংদী শহরের থানারঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দির দিকে যাওয়া একটি স্পিডবোটের সঙ্গে ওই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মরিচাকান্দিগামী স্পিডবোটটি ডুবে যায়।

আর অপর স্পিডবোট থেকে নদীতে ছিটকে পড়ে ছয়জন। ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রী হানিফ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় নদীতে পড়ে যাওয়া অন্য যাত্রীরা তীরে উঠলেও শিশু নাহিদ নিখোঁজ রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102