ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সস্ত্রীক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় তাঁর স্ত্রীও টিকা নিয়েছেন। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।

পরে যুবলীগ চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ টিকা নেওয়া আবশ্যকতা রয়েছে। টিকা গ্রহণ সবার জন্য অনস্বীকার্য হয়ে পড়েছে। তবে টিকা গ্রহণ করলেই শুধু হবে না, আমাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করা অব্যাহত রাখতে হবে। করোনা টিকা-সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণ গুজবকে পাত্তা দেয়নি বলেই সবার মাঝে টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গত বছর থেকে এখন পর্যন্ত করোনার এই মহাপ্রকোপ মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান, ইতিমধ্যে ৪৫ লক্ষ অসহায়কে খাদ্য সহায়তা করা হয়েছে, করোনা-আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছে, তাদের দাফন-কর্ম সম্পাদন করা, এই সংকটে কৃষকের পাশে দাঁড়ানো থেকে শুরু করে যুবলীগ নানা ধরণের মানবিক কর্মসূচি অব্যাহত রেখেছে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, করোনার দ্বিতীয় ঢেঊ মোকাবিলাতেও যুবলীগ মানুষের পাশে আছে, আরও সুদৃঢ়ভাবে যুবলীগ মানুষের পাশে থাকবে। এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সাথে ছিলেন তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102