ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ করেছেন। একইসাথে তার বিরুদ্ধে উপজেলার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ অনাস্থা জ্ঞাপন করেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এর খ ধারার (১) উপধারা অনুযায়ী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ-কে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। একইসাথে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১-কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের সাথে ফোনে যোগাযোগ করারা চেষ্টা করেও পাওয়া যায়নি। ভাইস চেয়ারম্যান আরব আলীরও সারা পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102