ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুট্টা ক্ষেতে তরুণীকে দলবেঁধে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২০) জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় সালাম (৪০) ও রফিক (৪১) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে ভুক্তভোগীর নানী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রফিক (৪১) ওই এলাকার মৃত বুদো বিশ্বাসের জামাই। সালাম (৪০) একই এলাকার নেজো বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী আদাবাড়িয়া মিনিখাল মাঠে তার নানার জন্য খাবার পানি নিয়ে যাচ্ছিল। ওই সময় মাঠে একা পেয়ে সালাম ও রফিক মেয়েটিকে মুখ চেপে ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

সোমবার রাত ১২টার দিকে ভিকটিমের নানী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন আসামি সালাম ও রফিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102