ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ কর্মকর্তার লাথিতে চার বছরের শিশু আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

যশোর মণিরামপুর উপজেলায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) লাথিতে কপাল কেটে গেছে চার বছর বয়সী মুজাহিদ রাব্বি নামে এক শিশুর। বাবাকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে সে লাথি খেয়েছে বলে দাবি শিশুর পরিবারের।

তবে পুলিশের দাবি, সালিশে হেরে যাওয়ায় নিজে ছেলেকে মেরে পুলিশের ওপর দায় চাপাচ্ছে শিশুর বাবা আব্দুল খালেক। আব্দুল খালেক চালুয়াহাটি ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার চালুয়াহাটি ইউপির রসুলপুরে ঘটনা ঘটে। সেই থেকে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন রাব্বির বাবা। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন- রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই লিটন।

খালেক বলেন, গ্রামের ইব্রাহিম নামে এক ব্যক্তির সঙ্গে ১২ দশমিক ২৬ শতক জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমি ও ইব্রাহিম দু’জনেই মামলা করেছি। মামলায় হেরে যাবেন বুঝতে পেরে নতুন করে এ ঘটনায় রাজগঞ্জ ক্যাম্পে অভিযোগ করেন ইব্রাহিম।

গত শনিবার ক্যাম্পের এসআই লিটন পুলিশ নিয়ে আমার বাড়িতে সালিশ বসান। আমি বসতে না চাইলেও স্থানীয় চেয়ারম্যান আব্দুল হামিদের উপস্থিতিতে তিনি জোর করেন। ওই সালিশে এসআই লিটন আমার ওপর চড়াও হন। আমিও ক্ষিপ্ত হই। একপর্যায়ে দারোগা লিটন পিস্তল বের করে আমাকে হাতকড়া পরাতে যান। তখন আমার চার বছরের ছেলে রাব্বি দারোগার দুই পা জড়িয়ে ধরে। এরপর দারোগা লিটন লাথি মারলে রাব্বির কপাল কেটে যায়। আমি দ্রুত ছেলেকে কেশবপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই।

আব্দুল খালেক বলেন, বিষয়টি কয়েকজন নেতাকে বলেছি। কাজ হয়নি। ভয়ে থানায় অভিযোগ করতে যেতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে এসআই লিটন বলেন, চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে সালিশে ছিলাম। যে অভিযোগ উঠেছে তা সত্যি না। এমন কিছু হয়নি।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর শাহজাহান আহমেদ বলেন, একটা মিথ্যা ছবি ফেসবুকে ছেড়েছে। সালিশে হেরে গিয়ে জেতার জন্য আব্দুল খালেক নিজে ছেলেকে মেরে পুলিশের ওপর দোষ চাপাচ্ছেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যান আব্দুল হামিদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এ ইন্সপেক্টর।

এ ব্যাপারে চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদকে ফোন দিলেও তিনি ফোনকল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার (ওসি) রফিকুল ইসলাম জানান, তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102