ইংল্যান্ডে ৪৫ বা তার বেশি বয়সীদের করোনা ভাইরাসের টিকার বুকিং নেয়ার আহবান জানিয়েছে সরকার। টিকাদান কর্মসূচির পরবর্তী ধাপের অংশ হিসেবে এই বুকিং নেয়ার আহবান জানায় এনএইসএস।
এনএইসএস এর ওয়েসসাইটে গিয়ে এই বুকিং নেয়া যাবে। যদিও মঙ্গলবার সকালে কিছু সময়ের জন্য ওয়েসবাইটে সমস্যা দেখা দেয়।
ব্রিটেনের উচ্চ ঝুঁকিতে থাকা ৫০ বা তার বেশি বসয়ীদের টিকাদান কর্মসূচির পর এখন ৪৫ বা তার বেশি বয়সীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সরকার চাইছে জুলাইয়ের শেষ নাগাদ সকল প্রাপ্ত বয়স্কদের মধ্যে টিকার প্রথম ডোজ দেয়া সম্পন্ন করবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী ১৫ এপ্রিলের মধ্যে শীর্ষ ৯টি ঝুঁকিপূর্ণ গ্রুপকে টিকা দেয়ার যে লক্ষ্য নির্ধারন করা হয়েছিলো তা পূরন হয়েছে। টিকাদান কর্মসূচির দ্বিতীয় পযায়ে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রথম ডোজ দেয়া হবে। ইংল্যান্ডে ৪৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় ৩.৯ মিলিয়ন।
নদার্ন আয়ারল্যান্ডে ৪০ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে এবং ওয়েলসে ৪০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে কভিডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
আর পুরো যুক্তরাজ্য জুড়ে ৩২ মিলিয়ন মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। আর উভয় ডোজ নিয়েছেন প্রায় ৭.৬ মিলিয়ন মানুষ।