ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধী তরুণীকে ভুট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে মধ্যবয়সী দুই লম্পটের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার ভোরে ওই ধর্ষকদের আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া মিনিখাল মাঠে গণধর্ষণের শিকার হয়েছেন বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী।

ধর্ষক দুজন বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মৃত বুদো বিশ্বাসের জামাই রফিক (৪২) ও নেজো বিশ্বাসের ছেলে সালাম (৪০)।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী মাঠে তার নানার জন্য খাবার পানি নিয়ে যাওয়ার সময় ধর্ষক রফিক ও সালাম পার্শ্ববর্তী কাদেরের ভুট্টা ক্ষেতে মুখ চেপে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানালে তার পরিবারের লোকজন ধর্ষকদের খোঁজাখুঁজি করে কোথাও না পেলে এলাকাভিত্তিক মীমাংসার চেষ্টা করা হয়।

কিন্তু ধর্ষিতার নানি আপস না করে সোমবার রাত ১২টার পর বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার ভোরে কুমারখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102