ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পবিত্র রমজান শুরু, ৯ মে শবে কদর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। তাই মুসলমানদের কাছে অত্যন্ত মূল্যবান ও ফজিলতপূর্ণ পবিত্র রমজান মাস শুরু হয়েছে আজ বুধবার। আর আগামী ৯ মে রবিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেকদর।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে উল্লিখিত সিদ্ধান্তের কথা জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ (গতকাল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে।’

সাধারণত সৌদি আরবে রোজা শুরুর এক দিন পর থেকে বাংলাদেশে রোজা শুরু হয়। গতকাল থেকে সৌদি আরবে রোজা শুরুর খবরের পর থেকেই দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আজ বুধবার রোজা হচ্ছে ধরে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতিতে ছিলেন। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণার পর মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102