ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতের কেন্দ্রীয় নেতা শরিফউল্লাহকে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

গ্রেফতার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ। এই আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

বুধবার শরিফউল্লাহকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক আয়ান মাহমুদ। ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। তাকে ২০১৩ সালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে করা হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারনামীয় আসামি মুফতি শরিফউল্লাহ।

এর আগে, ২০১৩ সালের ১২ এপ্রিল রাজধানীর মতিঝিলে জ্বালাও-পোড়াও মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে যৌথ অভিযানে গ্রেফতার করে ডিবি ও র‍্যাব।

একইদিন সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে মামুনুল হক কাণ্ডে হেফাজতের হামলা, ভাঙচুর ও নাশকতায় পুলিশের করা মামলার প্রধান আসামিসহ সংগঠনের চার নেতাকে গ্রেফতার করে র‍্যাব-১১। ওই ঘটনায় যতগুলো মামলা হয়েছে তার প্রত্যেকটিতেই এই চারজন আসামি।

এছাড়া হেফাজতের সহ অর্থ সম্পাদক মুফতি ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102