ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর উত্তরায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসায় লাকি (১৮) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন জানান, ১০ নম্বর রোডের ১৫/এ নম্বর ছয়তলা বাড়ির পঞ্চম তলায় গোরা চাঁদ কুণ্ডুর বাসায় গৃহকর্মীর কাজ করতেন লাকি। গত এক মাস আগেই তিনি কাজে এসেছিলেন। সকালে ভবনের নিচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ওই গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আমাদের আরেকটি টিম কাজ করছে।

এদিকে বাসার গৃহকর্তা গোরা চাঁদ জানান, লাকির বাড়ি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায়। সকালে তিনি বাইরে হাঁটতে বের হয়। এরপর সকাল সোয়া সাতটার দিকে বাসায় এসে দরজা খোলা দেখতে পায়।

তখন একই বাসার আরেক গৃহকর্মীকে জিজ্ঞেস করলে তিনি জানান, লাকি হয়তো ছাদে যেতে পারে জামাকাপড় মেলতে। এরপর অপর গৃহকর্মী লাকিকে খুঁজতে ছাদে যায়। কিছুক্ষণ পর কান্না করতে করতে বাসায় ফিরে জানায় লাকি ভবনের নিচে পড়ে আছে। এরপরে ভবনের নিচ থেকে লাকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও তিনি নড়াচড়া করছিলেন বলে জানান তিনি। ছাদে জামাকাপড় নাড়ার সময় রেলিংয়ের উপর দিয়ে নিচে পড়ে যেতে পারে বলে ধারণা করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102