ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রমজানের শুভেচ্ছা জানালেন জয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৪১ বার পঠিত

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার (১৪ এপ্রিল) সেহরি খেয়ে প্রথম রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম রোজার দিন দেশবাসীকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বুধবার (১৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি সবাইকে এ শুভেচ্ছা বার্তা দেন।

ফেসবুকে শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘নববর্ষের শুভেচ্ছা সবাইকে। রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন’।

পোস্টের সঙ্গে নীল শাড়ি পরা কয়েটি ছবিও জুড়ে দিয়েছেন জয়া। সকাল আটটার পর অভিনেত্রীর রমজান নিয়ে পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তরা একের পর এক শেয়ার করতে থাকেন তার স্ট্যাটাসটি। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেকেই রমজানের ফজিলত নিয়ে কথা বলেন।

দুপুর ২টা পর্যন্ত জয়ার ওই পোস্টটিতে প্রায় ৫৭ হাজার রিঅ্যাকশন পড়েছে। আর কমেন্টস এসেছে প্রায় ৪ হাজারের মতো। শেয়ারও করেছেন ২৭৫ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102