ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুদিনের রিমান্ডে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৪৮ বার পঠিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী শিশির মুহাম্মদ মনির রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে আকতারের আইনজীবী শিশির মুহাম্মদ মনির গণমাধ্যমকে জানান, আখতার হোসেনকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। আখতারের রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৫ মার্চ শাহবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় আখতারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102