ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় শ্রমহীন ব্যক্তিদের মৃত্যুঝুঁকি বেশি: ব্রিটিশ জার্নাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

যেসব রোগী কমপক্ষে দুই বছর ধরে শারীরিকভাবে নিষ্ক্রিয় (কায়িক পরিশ্রম করছেন না) অবস্থায় আছেন, তাদের কোভিডে মৃত্যুঝুঁকি বেশি। এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, শারীরিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন বা শারীরিক ব্যায়াম একেবারেই করতেন না—এমন কোভিড রোগীদের হাসপাতাল, নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া বা মৃত্যুর আশঙ্কা বেশি থাকে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে গত মঙ্গলবার এ গবেষণা প্রকাশিত হয়। প্রায় ৫০ হাজার মানুষের ওপর এ গবেষণা চালানো হয়েছে। তাতে বলা হয়েছে, কোভিডে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে শারীরিকভাবে নিষ্ক্রিয়তা অন্যতম। গবেষণায় অংশ নেওয়া রোগীদের গড় বয়স হলো ৪৭ বছর। প্রতি পাঁচজনের তিনজন ছিলেন নারী।

সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, ধূমপান, স্থূলতা ও দুশ্চিন্তাও কোভিডের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। তবে শারীরিক নিষ্ক্রিয়তা এগুলোর তুলনায় বেশি গুরুতর। গবেষণাপত্রে লেখা হয়েছে, ‘শারীরিক নিষ্ক্রিয়তা অত্যন্ত গুরুতর স্বাস্থ্যঝুঁকি।’

এর আগে করোনার স্বাস্থ্যঝুঁকির মধ্যে বেশি বয়স, ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগের বিষয়গুলো আলোচিত ছিল। তবে এখন পর্যন্ত শুয়েবসে থাকার অভ্যাসটি এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এবার আনুষ্ঠানিকভাবে গবেষণায় বিষয়টি উঠে এল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102